আরব আমিরাতে বিনামূল্যে PCR পরীক্ষার পরিষেবা;কারা এই সুবিধা পাবেন?
বিনামূল্যে Covid-19 (PCR) পরীক্ষার পরিষেবাটি পেতে আপনাকে Google Play বা অ্যাপ স্টোরে SEHA
অ্যাপের মাধ্যমে নিবন্ধন ও এপ্লাই এর কাজ সম্পন্ন করতে হবে |
যারা ফ্রিতে PCR টেস্ট করাতে পারবেন:
1-সংযুক্ত আরব আমিরাতের নাগরিকরা
2- মা যদি আরব আমিরাতে নাগরিক হন তাহলে তার সন্তানরা এই ফ্রী সুযোগটি পাবেন
3-আমিরাতি পরিবারে কাজ করা গৃহকর্মীরা
4-দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত মানুষ
5- 50 বছরের বেশি বয়সী বাসিন্দারা
6-গর্ভবতী মহিলা
7-শিক্ষার্থী
Note: বিনামূল্যের সুবিধাটি আপনি প্রতি 4 মাসে একবার পাবেন
